শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শরীয়তপুরে তিনটি আসনেই নৌকার বিজয়

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩ টি আসনেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু, একেএম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন তারা।

৮ জানুয়ারি রাত সারে ১২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে ৭ জানুয়ারী সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। তারপর ভোট গননা শুরু হয়। বিজয়দের মধ্যে শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক চতুর্থবার, ইকবাল হোসেন অপু ও একেএম এনামুল হক শামীম দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসনে নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন অপু ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট। এই আসনে ৩ লাখ ৬৫ হাজার ৩৩৯ ভোটারের মধ্যে ৫৭ দশমিক ৩৫ শতাংশ ভোটার ১৩৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নৌকা প্রতিকের প্রার্থী একেএম এনামুল হক শামীম ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট। আসনটির ৩ লাখ ৮১ হাজার ২৮৭ ভোটারের মধ্যে ৫১ দশমিক ২৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে নৌকা প্রতিকে নাহিম রাজ্জাক ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট। আসনটির ৩ লাখ ১৭ হাজার ৪০৪ ভোটারের মধ্যে ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩ টি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৩০ জন। এই নির্বাচনে জেলার তিনটি আসন থেকে ১২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্পধারা, মুক্তিজোট, তরিকত ফেডারেশন ও ইসলামি ঐক্যজোট।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit