বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দুর্গাপুরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ আটক ৩

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১১ হাজার ২৫০ কেজি (২৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত তিনজন কে আটক এবং এ কাজে ব্যবহৃত চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, জামালপুর জেলার সদর উপজেলার বাদেচান্দি গ্রামের মো. আঃ ছাত্তারের ছেলে মো. সোহাগ আলী (২১), ময়মনসিংহের গলগন্ডা গ্রামের আবু সাইদের ছেলে মো. হৃদয় (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ি গ্রামের স্বপন মিয়ার ছেলে সুমন মিয়া (২১)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে একটি ট্রাকের ভিতর ৪৫ কেজির বস্তায় ভরা ২৫০ বস্তা চিনি জব্দ ও তিনজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে এবং আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit