খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল আটটায় ছিলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়। তবে নির্বাচনী বিধি না মেনে রাতেও প্রচারণা চালাচ্ছিলেন ফারুকুজ্জামান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। ফারুকুজ্জামান নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন।
কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২৬