বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইরানে সন্ত্রাসী হামলা ইসরাইলের শয়তানি পরিকল্পনা: হামাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে জোড়া সন্ত্রাসী হামলা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদীদের শয়তানি পরিকল্পনার অংশ। 

এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার রাতে এক বিবৃতিতে এ কথা বলেছে হামাস। এতে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। 

চার বছর আগে ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় শতাধিক নিহত ও অসংখ্য মানুষ আহত হন।

বিবৃতিতে হামাস আরও বলে, আমরা এ অঞ্চলের জনগণের নিরাপত্তা এবং স্বার্থকে লক্ষ্য করে এমন যেকোনো কাজের নিন্দা জানাই। 

ইসলামিক প্রজাতন্ত্র এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হামাস। 

বুধবার কেরমানে ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সমাধিস্থলের কাছে ১০ মিনিটের ব্যবধানে বড় দুটি বিস্ফোরণ ঘটে। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সোলাইমানির চতুর্থ শাহাদাতবার্ষিকী উপলক্ষে জড়ো হয়েছিলেন। 

সোলেইমানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো। 

ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার হিসেবে তিনি সমগ্র অঞ্চলে ইরানি নীতির একজন স্থপতি ছিলেন। 

সোলেইমানি কুদস ফোর্সের গোপন মিশন এবং হামাস, হিজবুল্লাহসহ তাদের মিত্র সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিভিন্ন নির্দেশনা, তহবিল, অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং লজিস্টিক সহায়তা দেওয়ার দায়িত্বে ছিলেন বলে মনে করা হয়। 

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের জানুয়ারিতে সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তিনি সোলেইমানিকে ‘বিশ্বের যেকোনো স্থানে ১ নম্বর সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit