বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

মানুষের সেবা করতেই আমাদের রাজনীতি: শেরীফা কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে রোড শো করেছেন আসটিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। 

বৃহস্পতিবার উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠ সংলগ্ন সড়ক থেকে শেরীফা কাদেরের নেতৃত্বে এই বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেরীফা কাদের বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে মডেল হিসেবে তৈরি করব। ঢাকা-১৮ আসনে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করব। গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব। 

তিনি বলেন, লাঙ্গল বিজয়ী হলে আর রাস্তাঘাটের দুরবস্থা থাকবে না। মশার উপদ্রব থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। আমরা মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করব। 

এ সময় শেরীফা কাদের আরও বলেন, মানুষের সেবা করতেই আমাদের রাজনীতি। আল্লাহর ওপর ভরসা করে নির্বাচনে নেমেছি। আজীবন সাধারণ মানুষের সঙ্গেই ছিলাম, সুখে-দুঃখে সাধারণ মানুষের সঙ্গেই থাকব। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও জানান।

 

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit