রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

আসল না নকল হীরা? বুঝবেন কীভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হীরা ভালবাসেন না এমন মানুষ পাওয়া যায় না। অমূল্য একটি রত্ন এটি। বিয়ে কিংবা বাগদানের সময় হীরার আংটি ব্যবহারের প্রচলন বর্তমানে সবচেয়ে বেশি। স্বর্ণ খাঁটি কিনা তা চেনার কিছু উপায় জানা থাকলেও সহজে হীরা চেনা যাবে কীভাবে তা সম্পর্কে আমরা খুব একটা জানি না।

বিভিন্ন পাথরের মধ্যে হীরা হল কঠিনতম। একে সহজে কাটা বা ভাঙা যায় না। একমাত্র আসল হীরাই অন্য হীরার খণ্ডকে কাটতে পারে।
তবে আসল হীরা চেনার উপায় জানা না থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তাহলে কী করে চিনবেন আসল হীরা?  

কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখলে কিন্তু সহজেই বোঝা যায় হীরা আসল নাকি নকল। চলুন তবে এমন কিছু বিষয় সম্পর্কেই জেনে নিই-

১. পানি দিয়ে পরীক্ষা

একটি কাচের গ্লাসে অর্ধেকের বেশি পানি নিন। এ বার হীরার টুকরো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন। যদি হীরা আসল হয়, তা হলে পানির মধ্যে তা ডুবে যাবে। অনেকেই বলেন, কাচ বা কোয়ার্টজ়-এর টুকরো হলে সেগুলি পানিতে ভেসে থাকে।

২. ধোঁয়া দিয়ে পরীক্ষা

বাড়িতে বসেই এই পরীক্ষা করে ফেলা যায়। প্রথমে হীরার গয়না বা টুকরোটিকে দুই আঙুলের মধ্যে ধরুন। তারপর ধোঁয়া উঠছে, এমন জায়গায় হাতটি নিয়ে যান। হীরা আসল হলে তার উপর থেকে তৎক্ষণাৎ ধোঁয়ার স্তর সরে যাবে। কিন্তু নকল হলে ধোঁয়া কয়েক সেকেন্ড থেকে যাবে।

৩. পেনের কালি দিয়ে পরীক্ষা

এই পরীক্ষা করার জন্য প্রয়োজন একটি সাদা কাগজ এবং একটি পেন। প্রথমে সাদা কাগজে ছোট্ট একটি বিন্দু আঁকুন। এ বার হীরার সুচালো দিক উল্টো করে ওই বিন্দুর উপর বসিয়ে নিন। এ বার ওই সুচালো দিক থেকে ওই বিন্দুটি খোঁজার চেষ্টা করুন। হীরা আসল হলে সাদা কাগজে আঁকা বিন্দু খুঁজে পাওয়ার কথা নয়। বিন্দু দেখতে পেলে বুঝতে হবে, হীরা আসল নয়।

৪. লোপের ভেতর দিয়ে দেখুন

বিশেষ এক ধরনের ম্যাগনিফায়িং গ্লাস হলো লোপ। এটি দিয়ে হীরা বা অন্যান্য পাথর পরীক্ষা করে নিতে হয়। লোপের মাধ্যমে যখন কয়েকটি হীরা দেখবেন, তখন কয়েক ধরনের চেহারা দেখতে পারেন। কিছু পাবেন যেগুলো মোটেও নিখুঁতভাবে মসৃণ করা নয়। এগুলো দেখলে মনে হবে যে, একেবারে প্রাকৃতিক অবস্থায় রাখা হয়েছে। এগুলোই আসল হীরা। কিন্তু ভুয়া হীরা একেবারে নিখুঁত ও মসৃণ হবে।

৫. শিরিষ কাজগ দিয়ে ঘষা

এটা খুব সহজ একটি পদ্ধতি। হীরা বিশ্বের সবচেয়ে শক্ত বস্তু। কোন কিছু দিয়েই একে ঘষে মসৃণ করা যাবে না। কিন্তু যদি কৃত্রিম হীরা হয় তাহলে এতে শিরিষ কাগজ দিয়ে ঘষলেই তাতে দাগ পড়বে।

৬. আলোর প্রতিফলন দেখা

আসল হীরা যেভাবে আলোর প্রতিফলন ঘটায় তা সত্যিই দারুণ। হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রংয়ের আলোক ছটা দেখা যাবে যাকে বলা হয় ‘ব্রিলিয়ান্স’। আর বাইরের দিকে প্রতিফলিত হবে রংধনুর রং যাকে বলা হয় ‘ফায়ার’। কিন্তু নকল হীরার ভেতরে রংধনুর রং দেখতে পাওয়া যাবে। মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে, হীরা রংধনুর রং প্রতিফলিত করে। কিন্তু হীরা প্রতিফলনে বেশিরভাগ ধূসর ভাব থাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit