বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

চৌগাছায় নৌকা প্রতিকের জনসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর)  :  দেশের উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে চৌগাছায়  নৌকা প্রতিকের পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি বিকেলে চৌগাছা সরকারি শাহাদাৎ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি এস এম হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায়. তৌহিদুজ্জান তুহিন বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ আসলে দেশ এগিয়ে যায়। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি।’ প্রধান মন্ত্রীর এই চাওয়া বাস্তবায়নের জন্য চৌগাছার তরুণদেরকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বড় ছেলে মোস্তফা আশীষ ইসলাম দেবু, চৌগাছা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আকরামুল ইসলাম এবং হাসান রেজা।

উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহিন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, সাবেক জেষ্ঠ সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জগদীশপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অন্যান্য বক্তারা বলেন, নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিক হবে, ‘আপনাদের কাছে আহবান, আপনারা ৭ তারিখে সকাল সকালে সবাই ভোট কেন্ত্রে যাবেন। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।সভা শেষে নৌকা প্রতিকের প্রার্থী ডা. তৌহিদুজ্জান তুহিনের নেতৃত্বে শহরে একটি প্রচার মিছিল করে।

 

 

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit