রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

প্রচারণার মধ্যেও ভোটার নীরব চৌগাছায় নৌকার জয়যাত্রা আটকে দিতে পারে স্বতন্ত্র ট্রাক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনী উৎসবে ভাটা পড়েছে। সরকার নিয়ন্ত্রিত ভিন্ন স্টাইলের এই নির্বাচন নিয়ে ভোটার ও সাধারণের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। প্রধান প্রতিপক্ষের শূন্যতা পূরণের লক্ষ্যে একই দলের একাধিক ড্যামি ও নামসর্বস্ব দলের প্রার্থী দিয়ে মাঠ গরমের চেষ্টা চালানো হলেও কিছুতেই জমে উঠছে না নির্বাচনী তৎপরতা।

নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব, উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে একই দলের আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের মধ্যে। প্রচার-প্রচারণার মধ্যেও অধিকাংশ ভোটার নীরব রয়েছেন। চূড়ান্ত এই সময়ে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীই কাল হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের। যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনেই স্বতন্ত্র প্রার্থী আটকে দিতে পারে নৌকার জয় যাত্রাকে। এদিকে যশোর-২ সংসদীয় আসনে হালে পানি পাচ্ছেন না দলছুট ও নামসর্বস্ব দলের প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের বাইরে অধিকাংশ প্রার্থীদের নামই শোনেননি এ আসনের ভোটারগণ। ওই সব প্রার্থীরা ভোটারদের কাছে যেতেও সাহস পাচ্ছেন না।

নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছার নির্বাচনী মাঠ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ (৭ জানুয়ারী) নির্বাচনকে সামনে রেখেই চলছে মিছিল, মিটিং পথসভা ও মত বিনিময় সভা। সড়কের পাশে, অলিগলিতে ভোট চেয়ে ঝুলানো হচ্ছে পোষ্টার। চলছে জমজমাট প্রচার প্রচারণা। ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে লিফলেট। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন তাদের কর্মী ও সমর্থকরা। প্রার্থীদের পরিবার এবং আত্মীয়স্বজনরা করছেন ভোট চাওয়ার কাজ।

গণসংযোগ পোষ্টার টাঙানো ও নানান রকমের গানের সাথে প্রার্থীদের মার্কার তাল মিলিয়ে চলছে মাইকিং। প্রার্থীরা ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে এ আসনের চায়ের দোকান, রাস্তাঘাট, পাড়া মহল্লায় নির্বাচনের আলোচনা তেমন জমে উঠেনি। যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা নির্বাচনী আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টিমনোনীত প্রার্থী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বিএনএফ) মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে কাজ করছেন। প্রত্যেক প্রার্থী তার জয়ের জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তবে শেষ পর্যন্ত মাঠে কারা টিকে থাকবে সেটাও দেখার অপেক্ষায় ভোটাররা। এদিকে প্রচার প্রচারণা শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ (নৌকা প্রতীক) ডাঃ তৌহিদুজ্জামান তুহিন এবং (ট্রাক প্রতীক) স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ মনিরুল ইসলাম মনির। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী ফিরোজ শাহ, বাংলাদেশ কংগ্রেস (ডাব প্রতীক) এ্যাডঃ আব্দুল আওয়াল ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের বিএনএফ (টেলিভিশন প্রতীক) শামছুল হক তাদের জয়ের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit