বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

উসমান খাজার সাহসী পদক্ষেপের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয় পার্থে। সিরিজের প্রথম টেস্টে বাবর আজমদের ৩৬০ রানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের প্রথম টেস্টে জুতায় ইসরাইলি আগ্রাসনে ক্ষতবিক্ষত ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানিয়ে স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা; কিন্তু ‘রাজনৈতিক’ কারণ দেখিয়ে খাজাকে অনুমতি দেয়নি আইসিসি।

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট ও জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া দলের একমাত্র এই মুসলিম তারকা ক্রিকেটার। পার্থের মতো মেলবোর্ন টেস্টেও উসমান খাজাকে অনুমতি দেয়নি আইসিসি। প্রথম টেস্টটা কালো বাহুবন্ধনী পরে খেলা খাজা দ্বিতীয় টেস্টে জুতায় নিজের দুই মেয়ে আয়লা ও আয়েশার নাম লিখে খেলে প্রতিবাদ জানিয়েছিলেন।

আগামীকাল থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। তার আগে উসমান খাজার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। সোমবার সিডনির কিরিবিলি হাউসে নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট দলকে সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উসমান খাজার প্রসঙ্গে টেনে অ্যালবানিজি বলেন, ‘উসমান খাজা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছে, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে, আর পুরো দলও যে তাকে সমর্থন দিয়ে গেছে, সেটিও দারুণ ব্যাপার ছিল।’

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit