রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

মনিরামপুরে কেন্দ্রে না যেতে ঈগলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের এজেন্টদের কেন্দ্রে না যাবার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামীগ নেতা জিএম মজিদ বাদি হয়ে রোববার রাতে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই যশোর -৫ মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ফলে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা বেপরোয়া হয়ে উঠছে।কয়েকস্থানে নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা ও মারপিট করেছে। এ ছাড়া ঈগলের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

ইতিমধ্যে ঈগলের পক্ষে সব কেন্দ্রের পোলিং এজেন্ট নির্ধারন করা হয়েছে।প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ অভিযোগ করেন, নৌকা প্রতীকের পক্ষে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল আলিম জিন্নাহর নেতৃত্বে হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রামনগরের মহিদুল ইসলাম, শৈবাল হোসেন, চাকলা এলাকার শরিফুল ইসলাম, ঝাপা এলাকার সিরাজুল ইসলাম, কবির হোসেনসহ অন্যান্য চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিনিয়ত ঈগলের এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্র না যাবার জন্য হুমকি দিচ্ছে। ফলে এলাকায় আতংক বিরাজ করছে। যে কারনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশংকা দেখা দিয়েছে। জিএম মজিদের দাবি অতিশিঘ্রই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী বলেন, শান্তি বিঘœকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবাধ নির্বাচন করা সম্ভব হবেনা।

তবে নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির এক নম্বর সদস্য খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল আলিম জিন্নাহ কোন ধরনের হুমকি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, শান্তিপূর্নভাবে নির্বাচনের জন্য সব সময় কাজ করে চলেছি। নৌকা প্রতিকের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। তবে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উল্লেখ্য মনিরামপুরে ৫ জন প্রার্থী থাকলেও মূলত: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা এবং জেলা কৃষক লীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit