বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

শুভডাঙ্গা ইউনিয়নে নৌকা প্রার্থী কালামের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

রাজশাহী প্রতিনিধি : আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার (৩০ডিসেম্বর) উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান। সকাল থেকে তিনি শুভডাঙ্গা ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন।

শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল, ধামিন কৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বাড়িগ্রামসহ বিভিন্ন গ্রামে ভোটারদের মাঝে নৌকার প্রচারনা করেন। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit