সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

ঢাবিতে শিক্ষা এবং গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিচার্স সেন্টার (আইডিআরসি)-এর যৌথ উদ্যোগে ‘The impact of gender and inclusive Dedigogies on student’s participation and learning achievement at secondary school during the pandemic  and beyond’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ৩০ ডিসেম্বর (২০২৩) শনিবার ইনস্টিটিউটের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০জন

শিক্ষক অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “যে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত বেশি মজবুত, সে দেশ অর্থনৈতিকভাবে বেশী শক্তিশালী। তাই আমাদের বিশাল জনশক্তিকে চাহিদা ভিত্তিক শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারলে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে”। কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান শ্রেনিকক্ষে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit