রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

জালভোট দাতাদের ঠেকাতে না পারলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন-ইসি আহসান হাবিব

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনপ্রকার ত্রুটি ও অনিয়ন বরদশত করা হবেনা উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আহসান হাবিব কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেছেন, একটি জাল ভোট পড়লেও ভোটগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা দায়ী থাকবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বিকল্প নেই। এজন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।

শনিবার যশোরের মনিরামপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে আহসান হাবিব খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরে ভোটকেন্দ্রে প্রার্থীকে সুবিধা দিতে গিয়ে অনেক শিক্ষক চাকরি হারিয়েছেন। তাদের জন্য আমার মায়া হয়। যদি কোনো কর্মকর্তা কোন প্রার্থীকে সুবিধা দিতে গিয়ে নিজের চাকরি হারান, তবে সেটি হবে অত্যন্ত দুঃখজনক।

আহসান হাবিব খান ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটকেন্দ্রে যদি কেউ ঝামেলা করে তাকে পুলিশ ডেকে নিবৃত্ত করবেন। তারপরও ঠেকাতে না পারলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। পরে ভোট নেওয়া হবে। কিন্তু কোনভাবে জাল ভোট দিতে দেওয়া হবে না। একজনও যদি জাল ভোট দেয়, তাহলে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসার দায়ী থাকবে।উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit