রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

চৌগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, অভিভাবকের জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল (১৪) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় বাল্যবিবাহ বন্ধ করে অভিভাবকের নিকট থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার পতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটি পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও পতিবিলা গ্রামের উত্তর পাড়ার ওলিয়ার রহমানের মেয়ে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জুন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ টি বন্ধ করেন। এ সময় তিনি বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামে দশম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) বিবাহ বন্ধ করা হয়।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জুন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়। এ বিয়েতে কনে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে আইন মেনে কনের অভিভাবকে কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাল্যবিবাহের কুফল স¤পর্কে কনের মা ও বাবাকে বোঝালে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও দেন।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit