রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

শার্শায় পূর্বশত্রু তার জের ধরে একরাতে ২৫০ ফুট লম্বা জমির প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রু তার জের ধরে দূর্বৃত্তরা একরাতে নাজমুল হাসান নামে এক ব্যাক্তির ২৫০ ফুট লম্বা জমির প্রাচীর ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনায় পাড়ের কায়বা গ্রামে সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ নাজমুল হাসান জানান, গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় পাড়ের কায়বা কলোনী পাড়ার মৃত জয়নাল মালের ছেলে আবু হোসেন, তার ভাই আনোয়ার হোসেন,আলতাফ হোসেন, আবু হোসেনের ছেলে মেহেদী হাসান, নজরুল ইসলাম তার ছেলে আসাদুল, ইদ্রিস আলী সহ ১৫/২০জন দূর্বৃত্ত তার জমির প্রায় ২৫০ ফুট প্রাচীর ভেঙ্গে দিয়েছে ও স্টীলের তারের বেড়া চুরি করে নিয়ে গেছে। । যার ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকার উপরে।নাজমুল হাসান অভিযোগ করে বলেন, তার সাথে আবু হাসানের জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল। স্থানীয় ভাবে ও শার্শা থানায় বসে বিষয়টি মিমাংশা হয়েছে। এ ছাড়া আবু হোসেন তার আমবাগান থেকে ১৭ ক্যারেট আম চুরি করে হাতে নাতে ধরা পড়ে। এ ঘটনায়ও বিচার হয়ে জমিমানা দেয় আবু হাসান। এ সমব ঘটনায় আবু হাসান রাগে ও ক্ষোভে ক্ষিপ্ত হয়ে নাজমুল হাসানের প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্থ নাজমুল হাসান পাড়ের কায়বা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে ও ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়ন পরিষদের সচিব। তিনি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে পাড়ের কায়বা গ্রামের মাসুদ রানা, আরিফ হোসেন ও বিল্লাল হোসেন জানান, তাদের গ্রামের কলোনী পাড়ার আবু হাসান লোকজন ভাড়া করে এক রাতে নাজমুল হাসানের প্রাচীর ভেঙ্গে দিয়েছে। তারা বলেন আবু হাসান সরকারী দলের লোক বিধায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আবু হাসানের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড , সন্ত্রাসী ও চুরির অভিযোগ রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন ঘটনাটি দুঃখ জনক। তবে অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit