সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

দুর্ঘটনার শিকার ট্রাক থেকে ৫০০ মুরগি নিয়ে পালিয়েছে গ্রামবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশায় ভারতের অনেক রাজ্যের মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। বুধবার (২৭ ডিসেম্বর) উত্তরপ্রদেশের আগ্রায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। এ সময় ট্রাকে থাকা প্রায় ৫০০ মুরগি লুট করে নিয়ে গেছে স্থানীয়রা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে ওই ট্রাকসহ আরও কয়েকটি গাড়ি ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসায় এই দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে একটিতে ব্রয়লার মুরগি ও মুরগির বাচ্চা পরিবহন করা হচ্ছিল। এই খবর স্থানীয়দের মাঝে মুহূর্তে ছড়িয়ে পড়ে। পরে তারা যে যার মতো দৌড়ে এসে গাড়ি থেকে মুরগি লুট করে নিয়ে যায়। অনেককে বস্তায় ভরে মুরগি নিতে দেখা গেছে। কেউ কেউ মোটরসাইকেলে করে এসেও মুরগি লুট করেন।

মুরগি নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, ওই ট্রাকটিতে প্রায় ৫০০ ব্রয়লার মুরগি ছিল, যার  বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ রুপি।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit