রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

কেশবপুর উপজেলা ব্যাপী নৌকার ব্যাপক প্রচার-প্রচারণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে উপজেলার ১৪৪টি গ্রামে প্রতিদিন চলছে ব্যাপক প্রচার প্রচারণা। যার কারণে দলীয় নেতা-কর্মীরা দিন দির উজ্জিবিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কেউ বসে নেই। নৌকা প্রতীকে ভোট চেয়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ।

বৃহস্পতিবার সকালে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ও মহল্লায় নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন এবং একটি উঠনবৈঠকে বক্তব্য রাখেন। গনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ সদস্য সচিব এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মোড়ল, আব্দুল হালিম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কৃষকলীগনেতা রবিউল ইসলাম রবি, পৌরসভার ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খান, পৌরসভার ৯ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুন, যুবলীগনেতা হাসান প্রমুখ।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার, সাতবাড়িয়া বাজার, বেগমপুর বাজার-সহ বিভিন্ন বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, সহ সদস্য সচিব অ্যাডভোকেট মিলন কুমার মিত্র, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সদস্য মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম-আহ্বায়ক শাসছুন্নাহার লিলি, যুগ্ম-আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম-আহ্বায়ক মাষ্টার কামরুজ্জামান টিটো, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, বিধান ঘোষ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশীদ লিটন, মহিলা আওয়ামী লীগের তহমিনা খাতুন-সহ সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যহত রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit