সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ কমান্ডার, প্রতিশোধ নেবে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। গত সোমবার দামেস্কের বাইরে তাকে হত্যা করা হয়। মৌসাভির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আইআরজিসি প্রতিশোধের ঘোষণা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র রমজান শরীফ ঘোষণা দিয়েই বলেছেন, মৌসাভিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

নিহত হওয়ার আগ পর্যন্ত আইআরজিসি কমান্ডার সাইদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে উল্লেখ করে রমজান শরীফ বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য। আর মৌসাভি ছিলেন সেই দেশটিরই উপদেষ্টা। গত ৭ অক্টোবর হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের সাফল্য এবং ৮০ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার কারণেই মৌসাভিকে হত্যা করা হয়েছে।

বিমান হামলা চালিয়ে মৌসাভিকে হত্যার ঘটনায় সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিন্দা করার আহ্বান জানান রমজান। উল্লেখ্য, ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন ছিলেন কমান্ডার সাইদ রাজি মৌসাভি। তিনি সংগঠনটির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা ছিলেন। সোলাইমানি ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন। ২০২০ সালে ইরাকে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit