বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।

বুধবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানিতে শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। আগে, শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ১৫ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর এই রায় দেয় ইসি। এর আগে ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। তবে টিকে গিয়ে ইসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শাহজাহান ওমর বলেছিলেন— এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।

তাকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের মনির।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit