বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা: আটক যুবক কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সুজনকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে সুজন নামের ওই যুবক প্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করে।  

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে সুজন নামে ওই যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit