বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নেতাদের তুলে নিয়ে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়: বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনগণের দৃষ্টি সরাতে সরকারের ইন্ধনে একের পর এক পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিএনপির অভিযোগ, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সংগঠনের নেতাদের জোর করে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক অত্যাচারের মাধ্যমে তাদের শেখানো স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইখতিয়ার কবির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা জামাল রিকু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মুকিত হোসেন মুকিতসহ অনেককেই তুলে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্ধারিত সময়েও তাদের আদালতে সোপর্দ কিংবা পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি; যা চরম অমানবিকতা ও গভীর উদ্বেগজনক। 

বিবৃতিতে রিজভী বলেন, পৈশাচিক অত্যাচারের মাধ্যমে তাদের শেখানো স্বীকারোক্তি আদায় করা হবে কিনা তা নিয়ে জনমনে গভীর শঙ্কা তৈরি হয়েছে। কারণ এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে এহেন নিষ্ঠুর কর্মকাণ্ড বারংবার সংঘটিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অত্যাচার ও নির্যাতন-নিপীড়ন আওয়ামী শাসকগোষ্ঠীর ঐতিহ্যগত রীতি। 

তিনি বলেন, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সংগঠনের নেতাদের এভাবে গুম করে রাখা এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতায় ভুক্তভোগীদের পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে আতঙ্কিত। 

রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ইখতিয়ার কবির, মোস্তফা জামাল রিকু ও মুকিত হোসেন মুকিতসহ তুলে নিয়ে যাওয়াদের সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহবান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit