বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

মুল উদ্দেশ্য একটাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করা  – ইসি রাশেদা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন-  নির্বাচন কমিশনের মুল উদ্দেশ্য একটাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করা। মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা মুলত কি ধরনের প্রতিকুলতার মধ্যে পড়েন তা আলোচনা করে সমাধান করা। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার প্রিজাইডিং অফিসার এবং প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান- সারা বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে করার একটি বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছে বর্তমান কমিশন। আর সুষ্ট ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন প্রার্থী এবং ভোটার সকলেরই সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। সেই লক্ষ্যে বর্তমান কমিশন দেশের সব এলাকাতে গিয়ে সভা করছে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করছে।

তিনি আরও বলেন, জুডিশিয়াল বিচারকের নেতৃত্বে ইলেকট্রোরাল কমিটিও নির্বাচন পর্যবেক্ষণ করছে। এ কমিটি অভিযুক্ত প্রার্থীদের কারণ-দর্শানোর নোটিশ করছে, সতর্ক করছে। নির্বাচন কমিশন প্রয়োজনে অভিযুক্ত প্রার্থীদের আর্থিক দণ্ড প্রদান করবে, এমনকি প্রার্থিতাও বাতিল করতে পারে।

রাশেদা সুলতানা বলেন,  যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা’র সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার),অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit