শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় একসময় ফুটবল বিশ্বকে কাঁপিয়েছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। তাদের এই আক্রমণভাগ ছিল প্রতিপক্ষের জন্য এক বড় আতঙ্ক। এই তিনজন মিলে ক্লাবকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক বড় শিরোপা। এমএসএন ত্রয়ীর খেলা দেখাটাই ছিল এক আনন্দের বিষয়। তিন ফরোয়ার্ড দুর্দান্তভাবে একে অপরের পরিপূরক হয়ে বার্সেলোনার আক্রমণভাগের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলে এই জুটির সমাপ্তি ঘটে। পরে পিএসজিতে মেসি এবং নেইমার আবার একসঙ্গে খেলেন। বর্তমানে মেসি এবং সুয়ারেজ ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছেন। এই দলে যোগ দিতে পারেন নেইমারও। দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে এমএলএস ক্লাবটিতে আনার চেষ্টা করতে পারেন। এই দল বদল হলে মেসি, সুয়ারেজ এবং নেইমার আবার একসঙ্গে মাঠে নামতে পারেন। এতে বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার প্রায় এক দশক পর আবার ফিরতে পারে বিখ্যাত এমএসএন ত্রয়ী।

সাবেক ব্রাজিল মিডফিল্ডার ফেলিপে মেলোর একটি মন্তব্যের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। মেলো দাবি করেন, তিনি এমন তথ্য পেয়েছেন যে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। মেলো ইউটিউবে বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে। তিনি সান্তোস সম্পর্কে কিছু খবর দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলা শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে এই খবর সবার আগে আমিই জানালাম। এখন দেখা যাক কী হয়।’সম্প্রতি নেইমার নিজেই স্বীকার করেছেন, এই মৌসুমের পর তার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আপাতত তার মনোযোগ সান্তোসের সঙ্গে চুক্তি পূরণ করার দিকে। এরপরই তিনি ঠিক করবেন, খেলা চালিয়ে যাবেন কিনা, ক্লাবে থাকবেন কিনা। নেইমার তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি জানি না কতদিন খেলব। থামার কথা এখনো ভাবছি না।

আবার কতদিন খেলা চালিয়ে যাব, তাও জানি না।’ তিনি আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি এই চুক্তি পূরণ করতে চাই। যতটা সম্ভব সান্তোসের জার্সির প্রতি সম্মান রাখতে চাই। চুক্তি শেষ হলে তখন ভাবব, সান্তোসে থাকব নাকি ছেড়ে দেব, খেলা চালিয়ে যাব নাকি থামব। আমি সত্যিই জানি না কী করব। ডিসেম্বর পর্যন্ত এখনো অনেকটা পথ বাকি। তাই একটা একটা করে ধাপ এগোতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit