রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, বারবার সতর্ক করার পরও জাহাজটির বেসামরিক ক্রুরা নির্দেশনা উপেক্ষা করায় সামরিক হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনীর পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়।

সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সেন্টকম।

হামলার পর জাহাজটির স্টিয়ারিং গিয়ার ও ইঞ্জিন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে জাহাজটি আর ইরানের দিকে এগিয়ে যেতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সমুদ্র অবরোধ এখনো পুরোপুরি বহাল রয়েছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানি বন্দরগুলোতে এই অবরোধ আরোপ করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি অবরোধ অমান্যকারী জাহাজ অচল করা হয়েছে এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

এদিকে সর্বশেষ হামলার ঘটনায় ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit