শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ মাস বয়সী কন্যাশিশুকে মাথার ওপর তুলে আছাড় মারার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ সময় শিশুটির বাম পায়ের উরুতে কামড় দিয়ে রক্তজমাট ও নীলাফুলা জখম করারও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে গত ৮ আগস্ট আড়াইহাজার থানায় নরসিংদীর মাধবদী এলাকার আমজাদ মোল্লার ছেলে সোহেল মোল্লার (২৪) বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মামলার বাদী রিনা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর স্বামী সোহেল মোল্লা মাদকাসক্ত। তিনি প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ৯ মাস বয়সী মেয়ে বুশরাকে নিয়ে আড়াইহাজারের কামরানিচর মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসেন।

রিনা বলেন, গত ৭ আগস্ট সোহেল তাঁর বাবার বাড়িতে এসে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েকে হত্যার উদ্দেশ্যে খাটের ওপর থেকে মাথায় তুলে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে শিশুটির বাম পায়ের উরুতে কামড় দেন তিনি। এরপর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

পরে শিশুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।’

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৬,/সকাল ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit