শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় – ২০২৪সালের ৫আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ২০২৪সালের ৪আগস্টের নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের পাঁচকাহনিয়া মোড়ে নাশকতার অভিযোগে ২০২৪ সালের ২২ডিসেম্বর নেত্রকোণা মডেল থানায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি থাকায় সবুজ মিয়াকে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান – আজ সোমবার দুপুরের দিকে মোঃ সবুজ মিয়াকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৬,/রাত ১২:০০