শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ :কয়েক দিন ধরে তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থায় থাকার পরও বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজ বেশ পিছিয়ে আছে ঢাকা। বুধবার (১২ আগস্ট) বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। 

এদিন ঢাকার বায়ুমান স্কোর ৭১, যা ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২২৩ স্কোর নিয়ে বুধবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। দূষণের তালিকায় এরপরের দিকেই রয়েছে ভারতের দিল্লি, বাহরাইনের মানামা ও ইন্দোনেশিয়ার জাকার্তার মতো শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

প্রসঙ্গত, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাসকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৬,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit