বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মুখের যে ৫ লক্ষণ ধূমপায়ীদের জন্য বিপদসংকেত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এক কথায় ধূমপান মানেই স্বাস্থ্যের ক্ষতি। তবু নিকোটিনের নেশায় বুঁদ থেকে অনেকে নিয়মিত সিগারেট টানেন অর্থাৎ ধূমপান করেন। আপাতত হয়তো তেমন গুরুতর কোনো সমস্যায় পড়ছেন না। তবে মুখের ভেতর যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে এখনি সাবধান হয়ে যান:

গালের ভেতর ফোলা অংশ

গালের নিচের দিকে কিংবা গলায় কোনো ফোলা অংশ যা বাইরে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই বললেই চলে, এমন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।

জিভ নাড়াতে অসুবিধা

জিভ নাড়াতে অসুবিধা হওয়ার লক্ষণও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। কথা বলার সময় জিভে ব্যথা হওয়ার লক্ষণও কিন্তু মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে।

সাদাটে বা লালচে ছোপ

মুখের মধ্যে সাদাটে বা লালচে ছোপ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে তিনি যদি ধূমপায়ী হন কিংবা তামাকজাতীয় পদার্থের প্রতি আসক্ত হন, তাহলে চিন্তা আরও বেশি। দীর্ঘদিন লিউকোপ্লেকিয়া অর্থাৎ, সাদাটে ছোপ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

দাঁত ব্যথা

নিয়মিত ধূমপান ধীরে ধীরে দাঁতের বারোটা বাজায়। একসময় দাঁত শিরশির করে, গোড়া আলগা হয়ে আসে। অনেকের দাঁতের গোড়া দিয়ে রক্ত আসতে পারে। ধূমপায়ী ব্যক্তির মাড়ির ঘা, গাম ডিজিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

মাংসপিণ্ড

মুখের ভেতরে যদি কোনো ব্যথাহীন মাংসপিণ্ড দেখা দেয়, বা সেটি ক্রমশ বড় হয় তাহলেও সেটি হতে পারে ক্যানসারের লক্ষণ।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit