বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহ্বান বিএনপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টা হয়। সেই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তায় কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। 

রিজভী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit