রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

এবারের আইপিএলে মোস্তাফিজ উপযোগী: চেন্নাই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মোস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন এ বোলার। 

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। এমন পিচে মোস্তাফিজের কার্যকারিতা প্রমাণিত। ঢাকার মিরপুরের পিচেও তার বহু সাফল্যগাঁথার পেছনে ভূমিকা রয়েছে একই রকম পিচের। এমন উইকেটে ‘দ্য ফিজ’-এর স্লোয়ার ও কাটার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  

তা ছাড়া চিপকের দুই পাশের বাউন্ডারির বড় সীমানাও মোস্তাফিজ কাজে লাগাতে পারবেন। শনিবার নতুন সাইনিং নিয়ে কথা বলার সময় এসব কারণের কথা উল্লেখ করেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন। তিনি বলেন, আমাদের মনে হয়েছে— মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো পছন্দ হতে পারে। (নিলামের আগে থেকেই) আমাদের ভাবনায় এসব ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদের পাব। সৌভাগ্যবশত এবারের নিলাম আমাদের ভালো কেটেছে।

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে আরও চারটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। অভিষেক আসরে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথমবারেই দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। পরের আসরে একই দলের হয়ে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। এর পর মুম্বাই ইন্ডিয়ান ও রাজস্থান রয়্যালসে খেলেন এই বাঁহাতি ‘কাটার মাস্টার’। সবশেষ মৌসুমে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit