রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

শান্তকে যে পরামর্শ দিলেন রাজ্জাক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে শনিবার প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। এর ফলে চারদিক থেকে বাহবা পাচ্ছেন টাইগার অধিনায়ক। বিসিবির সহকারী নির্বাচক আবদুর রাজ্জাকও প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত দলপতিকে। তবে একই সঙ্গে শান্তকে ‘স্রোতে ভেসে না যাওয়ার’ও পরামর্শ দিয়েছেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক।

গণমাধ্যমে শান্তকে নিয়ে রাজ্জাক বলেন, ‘শান্ত বেশ কনফিডেন্ট মানুষ। বিষয়টা ব্যাখ্যা করতে একটু আগে (অতীতে) যাওয়া লাগে, একটা সময় ছিল যখন বলা হতো শান্ত কোন বেসিসে দলে খেলে। এসব জিনিস নিয়েই মানুষ বড় হয়, যেমন সোনা পোড়ালে খাঁটি হয় তো আমার কাছে মনে হয় ও খাঁটি হয়েই আসছে। ওর প্রতি আমার একটাই মেসেজ থাকবে— ও যেন এই স্রোতে ভেসে না যায়।’

শান্তকে দায়িত্ব দেওয়ার আগে মানুষের কাছে নেতিবাচক কথাও শুনেছেন বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘ও যেটা করছে, স্টিল লটস মোর টু ওর জন্য। ওর অধিনায়কত্ব আপনারা বুঝতেই পারছেন, এসব কারণেই আমরা তাকে নিয়েছি। এমন কোনো মানুষ নেই যে বলেনি ওকে নিয়ে। আমি হাঁটতে বের হয়েছি মানুষ বলেছে শান্তকে ছাড়া দল নেওয়া যায় না? তখনই বলেছি আপনার কাজটা আপনি করেন, আমারটি আমাকে করতে দেন, ওরটা ওকে করতে দিন।’

এই সিরিজে বড় পাওয়া সৌম্যের ব্যাটে রান এবং বল হাতেও বেশ উজ্জ্বল। বাঁহাতি এই অলরাউন্ডারকে নিয়ে রাজ্জাক বলেন, ‘দেখেন ওর ওপর আত্মবিশ্বাস আছে বলেই ওকে নেওয়া। তা না হলে তো ওকে নেওয়া হতো না। আর আমাদের দর্শকরাও যে সব বুঝবেন এটাও আশা করা ঠিক না। আমাদের অনেক কিছু হিসাবে নিয়ে করতে হয়। যেটা ওনাদের হিসাব না করলেও চলে। খেলার পর কিন্তু একটা কমেন্ট করা ফেলা সহজ, আরে এটা না করে এটা করলে ভালো হতো।’

তিনি আরও বলেন, ‘একই ব্যাপার সৌম্যের সঙ্গেও হয়েছে। আমাদের যখন মনে হয়েছে যে হয়তো ভালো হয়েছে, তখনই ওকে সুযোগ দেওয়া হয়েছে এবং খুবই ভালো একটা খবর আমাদের জন্য। স্পেশালি বাংলাদেশ দলের জন্য। সামনে অনেক খেলা রয়েছে আমাদের, ও ভালো করা শুরু করেছে, তার থেকে বড় ব্যাপার সে কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার’।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit