বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দেশ বিক্রি করে আমি রাজনীতি করি না: শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। কারণ, নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে চাইনি। গ্যাস বিক্রি করতে চাইনি। দেশ বিক্রি করে যে রাজনীতি করতে হয়, সে রাজনীতি আমি করি না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশকে ভালোবাসি।

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসেনি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা (বিএনপি-জামায়াত) ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার নেমেছে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ওপর বিএনপি-জামায়াত যেভাবে অত্যাচার-নির্যাতন করেছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায় তাদের। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, আবারও তাই শুরু করেছে। রেলে আগুন দিচ্ছে, মানুষ পুড়িয়ে হত্যা করছে।

শেখ হাসিনা বলেন, কয়েক দিন আগে রেলে আগুন দিল, ফিশপ্লেট খুলে ফেলল, রেলের বগি পড়ে সেখানে একজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেলপার মারা গেল। ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা…একটা মা তার শিশুকে বুকে নিয়ে বসে আছে, সে মা-শিশু পুড়ে কয়লা হয়ে গেল। কোনো মানুষের ভেতরে মানুষত্ব্য থাকলে এ ঘটনা ঘটাতে পারে না।

বিএনপির নেতা কে- এ প্রশ্ন করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দলটির শীর্ষ দুজনই সাজাপ্রাপ্ত আসামি। এতিমের টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির কারণে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। ভাই-বোনের রিকোয়েস্টে (অনুরোধে) খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে।  সরকার এ ক্ষেত্রে মানবিকতা দেখিয়েছে।

সরকারপ্রধান বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল না। তারা সন্ত্রাসী দল। আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল। এদের থেকে দেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে মানুষ পোড়াচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা আগুন দিচ্ছেন, মানুষ হত্যা করছেন, পাপের ভাগিদার তারাই হবেন। ও (তারেক) তো ওখানে জুয়া খেলে ভালোই আছে। ও হুকুম দেয়, আর এখানে বিএনপি কর্মীরা নাচেন। সাহস থাকলে দেশে আসুক। দেশের মানুষ এসব হত্যার প্রতিশোধ নেবে।

শেখ হাসিনা বলেন, নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই সব প্রার্থীকে জনগণের কাছে যেতে হবে। আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক। জনগণের যে ভোটের অধিকার, তার সবটুকু প্রয়োগ করতে পারুক। গণতন্ত্রটাকে সুরক্ষিত করতে চাই। গণতান্ত্রিক পরিবেশ, বিধি-ব্যবস্থা থাকলে দেশের উন্নতি হয়।

বিভিন্ন খাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জায়গা আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এরপর বিভিন্ন জেলার দলীয় নেতাকর্মীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit