সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

আত্মহত্যার আগে ফোনে স্ত্রীর কণ্ঠ শোনার আকুতি যুবকের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মৃত্যুর আগে স্ত্রীকে তিনি শেষ বারের মতো ফোন করে  তার কণ্ঠ শুনতে চান। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলায়। 

আত্মঘাতী যুবকের নাম সুধাকর যাদব (৪১)। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্ত্রী সঞ্জনা যাদবের সঙ্গে গত ১৯ ডিসেম্বর সুধাকরের ঝগড়া হয়েছিল। ঝগড়ার পর বাড়ি ছেড়ে চলে যান সঞ্জনা। তিনি তার বোনের বাড়িতে থাকতে শুরু করেন।

পুলিশকে সঞ্জনা জানিয়েছেন, রাগ করে চলে আসার পর এর মাঝে একদিন সকালে সুধাকর তোকে ফোন করেন। সেই সময় তিনি অফিসে যাচ্ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে স্বামীর ফোন ধরেন। সুধাকর তাকে জানিয়েছিলেন, তিনি তার কণ্ঠস্বর শুনতে চান। দুই মিনিট কথা বলার জন্য তার কাছে আকুতি জানিয়েছিলেন। 

ফোন রাখার পর তরুণী নিজের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান। তাকে একটি ছবি পাঠানো হয়েছিল। গলায় ফাঁস নেওয়ার আগের মুহূর্তের ছবি স্ত্রীকে পাঠান সুধাকর। তার পরই ঝুলে পড়েন দড়িতে।

স্বামীর মেসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সঞ্জনা। তিনি দ্রুত প্রতিবেশী এক যুবককে ফোন করে তার স্বামীর খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা তার স্বামীর ঘরে ছুটে যান।  দীর্ঘক্ষণ দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। এরপর তারা দরজা ভেঙে সুধাকরের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit