শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নারিকেলের গুড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে।  
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চাউলের গুড়া, নারিকেলের সাথে মিশিয়ে ইঁদুর মারা জন্য বসত ঘরের ভিতর গ্যাসের চুলার পাশে রাখেন।  এরপর তিনি সুপারি গাছে খোলা আনতে ঘরের বাহিরে যান। পরবর্তীতে আল আমিন দিনের কাজ শেষে ঘরে ঢুকে। একপর্যায়ে চাউলের গুড়া ও নারিকেলের খাবার মনে করে অসাবধানতা বশত খেয়ে ফেলে ইঁদুর মারার কীটনাশক। পরে তার গলা জ্বালাপোড়া ও  বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন ভিকটিমকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit