স্পোর্টস ডেস্ক : চলচিত্র জগতে কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান। আবার বলিউড বাদশাহও ডাকা হয় তাকে। এখনও নিজের সেই ধার, খ্যাতি বজায় রেখেছেন তিনি। একের পর এক দর্শকদের উপহার দিচ্ছেন দারুণ সব সিনেমা। আজ মুক্তি পেয়েছে তার ‘ডানকি’ সিনেমাটি।
ভক্তের এমন মজাদার প্রশ্নের উত্তরও দিয়েছেন শাহরুখ মজার ছলেই। তিনি পাল্টা টুইটে লিখেছেন, ‘এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা…’প্রসঙ্গত, সদ্যই অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা।
আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ পারিশ্রমিক। এই দলেরই মালিক হচ্ছেন শাহরুখ খান। তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০০