সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ভক্তের মজার প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার কাক ডাকা ভোর থেকেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। ‘পাঠান’, ‘জওয়ান’-এ সাফল্যের পর ‘ডানকি’ও যে ব্যবসা সফল সিনেমায় পরিণত হতে চলেছে সেই আভাস মিলেছে ইতোমধ্যেই। 

আর সেজন্যই বৃহস্পতিবার ‘ডানকি’ মুক্তি ঘিরে এক্স-এ (সাবেক টুইটার) আস্ক এসআরকে সেশন রেখেছিলেন কিং খান। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 

সেখানেই শাহরুখকে এক ভক্ত মজা করে প্রশ্ন করেন, ‘ডানকি’র প্রথম দিনের কালেকশন আর মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে পার্থক্য কতটুকু?

ভক্তের এমন মজাদার প্রশ্নের উত্তরও দিয়েছেন শাহরুখ। তিনি পাল্টা টুইটে লিখেছেন, এই দুটোর মাঝে তুলনাই হয় না। ‘ডানকি’ থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে। হাহাহা…

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে যা কিনা সর্বোচ্চ দাম। এই দলেরই মালিক হচ্ছেন শাহরুখ খান। তাই ভক্তরাও মজা করে ‘ডানকি’ সিনেমার মুক্তিকে ঘিরে স্টার্ককে নিয়ে বলিউড বাদশাহকে প্রশ্ন করতে ভুল করেননি। শাহরুখও তাদের প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে গেছেন।

এদিকে সদ্যই অনুষ্ঠিত আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit