সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন পরিষদ গঠন কমিটির সদস্য হলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সম্পাদক হাবিব বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে যেতে পারে টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ৪১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত; ঝুঁকিপূর্ণদের দ্রুত সরে যাওয়ার আহ্বান সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন সবাইর মত স্বাভাবিকভাবে বাঁচতে চায় নুরুন্নাহার; চিকিৎসায় ১৫ লাখ টাকার প্রয়োজন  নওগাঁয় ছোট যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার বোচাগঞ্জে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত। রাঙামাটিতে মাহিন্দ্রা-অটো’র মুখোমুখি সংঘর্ষে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; আহত-৫ সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন

যে খাবারে ত্বক থাকবে টান টান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : একটা বয়সের পর চামড়া শিথিল হয়ে পড়ে। ত্বকের টানটান ভাবও চলে যায়। তার অন্যতম একটি কারণ হল ত্বকে কোলাজেনের পরিমাণ কমতে থাকা। ত্বক পরিচর্যায় কোলাজেন প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাইরের খাবার খাওয়া, দূষণ, ধূমপান করার মতো কিছু অভ্যাস কোলাজেন উৎপাদনের হার অনেকটা কমিয়ে দেয়। ফলে ত্বক শিথিলতা হারায়। ত্বকের উজ্জলতাও কমে যায় এর ফলে। ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে তাই ভরসা রাখতে পারেন কয়েকটি খাবারের উপর।

মাছ

মাছে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি। তা ছাড়া জিংক ও কপারের মতো খনিজ পদার্থও থাকে। শরীরে কোলাজেন উৎপাদন করতে এই প্রকার খনিজের খুব প্রয়োজন। এগুলি কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাধা দেয়। এর বাইরে মাছে স্বাস্থ্যকর ফ্যাটও থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ উপকারী।

আনারস

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আনারস যত্ন নেয় শরীরের। এতে পানির পরিমাণও অনেকটা বেশি। শরীরে পানির ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। ত্বকের প্রতিটি কোষ সচল রাখতেও আনারস কার্যকরী ভূমিকা রাখে। ভিটামিন সি সমৃদ্ধ আনারস, প্রত্যক্ষভাবে শরীরে কোলাজেন উৎপাদনের হার বৃদ্ধি করে। শরীরে জমে থাকা টক্সিন বার করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে খেতে পারেন আনারস।

লেবুজাতীয় ফল

এই প্রকার ফলে ভাল মাত্রায় ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা প্রত্যক্ষভাবে শরীরের কোলাজেন উৎপাদনের হার বৃদ্ধি করে। লেবুজাতীয় ফলে থাকা সাইট্রিক অ্যাসিড শরীরে জমে থাকা টক্সিন বার করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত লেবুজাতীয় ফল খাওয়া উচিত।

সবুজ শাকসবজি

শরীরে কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ম্যাঙ্গানিজ। সবুজ শাকসবজিতে প্রচুর মাত্রায় ম্যাঙ্গানিজ থাকে। তাই ত্বক ভাল রাখতে নিয়মিত খাদ্যতালিকায় রাখতেই হবে পালং, বাঁধাকপি, ব্রকোলির মতো শাকসবজি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit