মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বোচাগঞ্জে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ক্যাপশন: বোচাগঞ্জে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর হাতে সমাজ সেবা অধিদপ্তরের অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধান প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হুইল চেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক, ভিক্ষুকদের মাঝে নগদ টাকা, ভ্যানগাড়ী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার বেলা ২টায় উপজেলা হল রুমে সমাজ সেবা অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচী, বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার এবং ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী পরিবার প্রধান ও মেধাবী অস্বচ্ছল কলেজ/বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.দুলাল হোসেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলমসহ বিভিন্ন স্বরের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ৪ জন ভিক্ষুককে পুর্বাসন প্রকল্পে সবজি ভ্যানগাড়ী, নগদ অর্থ, ছাগল ও চাউল বিতরণ। ৮টি নিবন্ধিত বেসরকারি এতিমখানাকে ১৮ লক্ষ ৩৬ হাজার টাকা।  ২টি স্বেচ্ছাসেবী সংস্থাকে নগদ ৪২ হাজার টাকা। এছাড়াও শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ টাকা এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit