শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “উন্নত পল্লী  সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিন আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি  উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার বাবু পাড়ার সমবায় সমিতির পুরুষ দলের  ম্যানেজার বীর  লাল ত্রিপুরা। 

​আলোচনা সভায় বক্তারা ​সমবায় সমিতিগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠকর্মী এবং স্থানীয় উপকারভোগী সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য মাটিরাঙ্গা   উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী  বলেন, সমিতির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক সমবায়ীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে  সমবায় সমিতির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit