সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

আইপিএল নিলামে অবিক্রীত সল্টের টানা দুই সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামের দুদিন আগে বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জিতিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বার্তা পৌঁছে দিয়েছিলেন ফিল সল্ট। কিন্তু তাতেও কাজ হয়নি। মঙ্গলবার দুবাইয়ে আইপিএলের নিলামে ইংলিশ ওপেনার থেকে যান অবিক্রীত। বিষয়টি তার জন্য বিব্রতকর হলেও অপ্রাপ্তিকে পাত্তা না দিয়ে সল্ট জ্বলে উঠলেন আরও তীব্রভাবে। এবার খেললেন সাত চার ও ১০ ছক্কায় ৫৭ বলে ১১৯ রানের টর্নেডো ইনিংস। 

আইপিএলে দল না পাওয়া সল্টের টানা দ্বিতীয় শতকে চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সল্টের সেঞ্চুরি এবং অধিনায়ক জস বাটলার (২৯ বলে ৫৫) ও লিয়াম লিভিং স্টোনের (২১ বলে ৫৪) ঝড়ো ফিফটিতে তিন উইকেটে ২৬৭ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে আন্দ্রে রাসেল ২৫ বলে ৫১ রান করলেও ২৭ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৯২ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসাবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা সল্টই ম্যাচসেরা। তার ১১৯ রান এই সংস্করণে কোনো ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit