শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন

মানুষের ভোটের অধিকারকে ভয় পাচ্ছেন কেন: সাইফুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি প্রশ্ন রেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য তৈরি থাকে, তাহলে কেন ১৫ বছর ক্ষমতায় থাকার পর মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন?

সাইফুল হক বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ৭০ শতাংশ মানুষ নাকি শেখ হাসিনার সরকারকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, দেশের ৭০ শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে কেন ১৫ বছর ক্ষমতায় থাকার পর মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন? কেন একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে আপনারা ভয় পাচ্ছেন?

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাতের আঁধারে যখন বিরোধী রাজনৈতিক নেতাদের সরকার ধরতে আসে, তখন তারা পরাক্রমশালী। আর বাজার সিন্ডিকেটকে যখন ধরতে বলা হয়, সরকার বলে তাদের ধরা যাবে না। তাদের ধরলে বাজারে নাকি দাম আরও বেড়ে যাবে। এর অর্থ কী দাঁড়ায়, সরকার নিজেই সিন্ডিকেট। এই সিন্ডিকেট গ্রাম থেকে শুরু করে পুরো দেশে সরকারের এই সিন্ডিকেট বিস্তৃত। দেশের পুরো অর্থনীতি সিন্ডিকেটের কাছে আক্রান্ত। সাকি বলেন, এ অবৈধ সরকারকে কেউ ভোট দিতে যাবে না। আমরা আর এই অবৈধ সরকারকে কোনোভাবে সাহায্য-সহযোগিতা করব না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশ এমন একটা বিপর্যয়ের মধ্যে আছে, সেটাকে একটা যুদ্ধ বলা যায়। ট্রেনে আগুনের ঘটনা আমাদের দেশের পুলিশপ্রধান বলেছেন- এটা আন্দোলনকারীরা করেছে। বাংলাদেশের পথে পথে অগ্নিসংযোগ হচ্ছে। বাসে হচ্ছে, ট্রেনেও এর আগে হয়েছে। কিন্তু কোনো প্রকৃত দোষীকে চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 

অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ গণতন্ত্র মঞ্চের অন্য নেতারা বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit