বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট।
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। চলতি মাসের ২ জুলাই তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে তিনি এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন কর্মসূচিতে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন।

তবে বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে দায়িত্ব পালনকালে জেলা ও কেন্দ্রের সকল নেতাকর্মী এবং নেতৃত্বের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে সদ্য পদত্যাগকারী জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, “আমি লিখিত আবেদনের মাধ্যমে ২ জুলাই এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পদত্যাগপত্র পাঠিয়েছি।

কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো রেসপন্স না পাওয়ায় স্থানীয়ভাবে জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করছি।”এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit