শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট।
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার [১৮ জুলাই] সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য দেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমানসহ জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বন বিভাগসহ বিভিন্ন বেসরকারি নার্সারির ৩০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের যত্ন নিতে হবে।”মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit