রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর? কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

ক্যাপশনঃ বোচাগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১শত ২৫ পিস ইয়াবা, নগদ টাকা ও ২টি মোবাইল ফোনসহ ইয়াবা বিক্রেতা মো. মাসুদ রানাকে আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে ১শত ২৫ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামের একজনকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। বোচাগঞ্জ থানা সুত্রে জানা গেছে, ১৮ জুলাই বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়ক হতে মাছের আড়ৎদার মো. মাসুদ রানা, পিতা মরহুম শাহ জাহান হিরা, সাং বড়মাঠ পাড়া সেতাবগঞ্জ পৌরসভা কে ১শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫ শত টাকা ও ২টি বাটন ফোনসহ তাকে আটক করা হয়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন থেকে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল জালগাঁও সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে। এই রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit