রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর? কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার জয়পুরহাটে পেটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার তার পেটের ভিতর থেকে থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ইয়াবা না পেয়ে, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আসামির পেটের এক্স-রে করিয়ে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।

গ্রেপ্তারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো পেটের ভেতর গিলে খেয়ে জয়পুরহাটে নিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit