শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

 নদীর পাড়ে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ  

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর কূল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় জানাতে পারেনি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে জোয়ারের পানির সাথে একটি বস্তা ভেসে আসে। স্থানীয়রা বস্তাটি খুলে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তার শরীরে একটি লাল কাপড় ছিল।  পরবর্তীতে স্থানীয়রা হাতিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit