সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন

লোকে লোকারণ্য প্রধানমন্ত্রীর জনসভাস্থল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : লোকে লোকারণ্য হয়ে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। বুধবার সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপ বাড়তে শুরু করে। 

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা আসতে শুরু করেন। সিলেটের সবকটি প্রবেশ মুখ দিয়ে দলে দলে নগরীতে ঢুকতে শুরু করেন মানুষ। মিছিল সহকারে প্রতিটি মিছিল এসে শেষ হচ্ছে জনসভাস্থলে।

জেলা ও মহানগর আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর ১টায়। বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এর আগে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হযরত শাহজালার (রহ.) ও শাহ পরাণের মাজার জিয়ারত করেন।

 

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit