মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

চৌগাছায় আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতিকের সমর্থককে জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীয়ত প্রার্থীর নৌকা প্রতিকের সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা এলাকায়  অভিযান চালায়। এসময় নৌকা প্রতিকের সমর্থক মফিজুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

মফিজুর রহমান চৌগাছা পৌর শহরের ডাকবাংলো পাড়ার মৃত মমিন ব্যাপারির ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ওই প্রার্থী পক্ষে ট্রাকে ব্যানার সেট করে প্রচার করা হচ্ছিল এবং ব্যানারের মাপ সঠিক ছিলনা। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৭ ধারা লঙ্ঘন হওয়ায় ১৮ ধারায় প্রচারণা কাজে নিয়জিত সমর্থক মফিজুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অর্থদন্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ব্যানারটি অপসারণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit