সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

জাতীয় নির্বাচন: ৯ লাখ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণ বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ধাপে ধাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রিসাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জনসহ মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।

এদিকে ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পৌঁছানো হবে বলে সোমবার (১৮ ডিসেম্বর) জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। তিনি বলেন, ব্যালট পেপার যতটুকু সম্ভব ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit