সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আগামীকাল বুধবার তিনি সিলেট যাচ্ছেন। 

সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। 

তার সফর ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

দুপুরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে জানান, প্রথম নির্বাচনী সমাবেশে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit